নাগরিক রিপোর্ট:
জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে বর্নাঢ্য র্যালী করেছে দলটি। শনিবার বিকেলে জেলা পরিষদের সম্মুখ থেকে শুরু হওয়া র্যালীতে নেতাকর্মীদের ঢল নামে। এবার জাপার প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীরা সাদা গেঞ্জি আর দলীয় প্রতীক লাঙ্গল নিয়ে ব্যতিক্রমী র্যালী বের করে নগরীতে।
জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে অনুষ্ঠিত র্যালী পরবর্তী সমাবেশে সভাপতি করেন জেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার একবাল হোসেন তাপস।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গির হোসেন মানিক, যুগ্ন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস রহমান পারভেজ, মৎস্য বিয়ষক সম্পাদক সেকেন্দার সেরনিয়াবাত, রফিকুল ইসলাম গফুর, অ্যাড. আ: জলিল, কামাল চৌধুরী প্রমূখ। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
