শেবাচিম হাসপাতাল থেকে আসামি পলায়ন, ২ কনস্টেবল বরখাস্ত

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মো. মাসুদ খান নামে এক আসামি হাতকড়াসহ পালিয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ওই দুই কনস্টেবল হচ্ছে- পুলিশ লাইনসের কনস্টেবল মশিউর রহমান ও সজল ঘরামী। পালিয়ে যাওয়া মাসুদ নগরীর হাটখোলা এলাকার মো. হারুন খানের পুত্র।

বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম শনিবার বিকেলে বলেন, পলাতক আসামী মাুসদকে খুজতে তাদের টিম মাঠে কাজ করছে। এছাড়া দায়িত্বে অবহেলার দায়ে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করাসহ তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

মেট্রোপলিটন পুলিশ সুত্রে জানা গেছে, নগরীতে একটি চুরির ঘটনায় গণধোলাইয়ের শিকার আহত মাসুদ খানকে গত ৩০ ডিসেম্বর রাতে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। তার পাহাড়ায় ছিলেন বরখস্ত হওয়া ওই দুই পুলিশ সদস্য। শনিবার ভোরে ওই ব্যক্তি পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ হাসপাতাল থেকে পালিয়ে যায়।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, চিকিৎসকরা চিকিৎসা দেন। নিরাপত্তার বিষয়টি দেখভাল করে আইনশৃঙ্খলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *