নাগরিক ডেস্ক:
বরিশাল নগরীর সিন্ডবি রোডে গভীর রাতে দুটি বৈদ্যুতিক খুটির তার এ ঘর্ষন লেগে আগুন ছড়িয়ে পড়ে। এতে আসপাশে পথচারীদের মধ্যে আতংক ছড়িয়ে পরে। প্রায় ১০ মিনিট এভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ওই এলাকার একাধিক ব্যক্তি জানান, মধ্যরাতে যেভাবে ফায়ার করছিল তাতে আসপাশের মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। দ্রুত নিয়ন্ত্রনে না আসলে বাসাবাড়িতে আগুন ছড়িয়ে পড়তো।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম জানান, ঘটনাস্থলে টহলরত পুলিশ সদস্যরা বৈদ্যতিক তারে শর্টসার্কিটের বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে অবহিত করে। ফায়ার সার্ভিস টিম আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা পর্যন্ত পুলিশ সদস্যরা তাদের সাথে সার্বিক সহযোগীতা করেছেন।
