একই সড়ক চেয়ারম্যানের পর উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল সদর উপজেলার তালতলী বাজার থেকে লামছড়ি গ্রামের গণি মেম্বরের বাড়ি পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার সড়কের নির্মান কাজ গত ২১ ডিসেম্বর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু। কিন্তু এরপরপরই সড়কের কাজ বন্ধ করে দেয়া হয়। সেই একই সড়ক আগামী সপ্তাহে উদ্বোধন করতে যাচ্ছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম। কার কত দাপট তা জানান দিতেই একই সড়ক দুই বার উদ্বোধনের উদ্যোগ নেয়া হলে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সিটি মেয়র পন্থি হওয়ায় ক্ষমতার দাপট দেখাতেই প্রতিমন্ত্রীকে দিয়ে সড়কটি ফের উদ্বোধন করানোর পরিকল্পনা নিয়েছে তার অনুসারীরা।

জানা গেছে, চারন দার্শনিক আরজ আলী মাতুব্বরের বাড়িতে যাতায়াতের জন্য ৩ কিলোমিটারের এ সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) আওতাধীন সড়কটি সংস্কারের অভাবে এক দশক আগে ব্যবহার যানবহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে ৩ কিলোমিটার সংস্কার জন্য ‘এসএইচ এন্টারপ্রাইজ’ ঠিকাদারী প্রতিষ্ঠানকে সম্প্রতি কার্যাদেশ দিয়েছে এলজিইডি।

ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো: সবির হোসেন বলেন, প্রায় দেড় কোটি টাকায় সাড়ে তিন কিলোমিটার সড়ক সংস্কার কাজ তিনি পেয়েছেন। সাড়ে ৩ কিলোমিটারের মধ্যে ৬০০ ফুট ইট বিছানো এবং বাকি অংশ পিচঢালাই সড়ক হবে। ঠিকাদার বলেন, গত ২১ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু তালতলী বাজারে উদ্বোধন করার পর সংস্কার কাজ শুরু করেছিলেন। ৩ দিন কাজ চলার পর সাব ঠিকাদার মো. নান্টুর চাচা মৃত্যুবরন করলে কাজ বন্ধ করে রাখেন তিনি। আগামী সপ্তাহে গণি মেম্বরের বাড়ির প্রান্ত থেকে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ওই কাজের উদ্বোধন করবেন।

সদর উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম সাংবাদিকদের বলেন, স্থানীয় সাংসদ হিসাবে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি সড়ক সংস্কার কাজ উদ্বোধন করবেন। গত ২১ ডিসেম্বর সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু’র উদ্বোধন প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী বলেন, সেটা স্থানীয়ভাবে উদ্বোধন হয়েছে। আনুষ্ঠানিকতা করবেন প্রতিমন্ত্রী।

এ প্রসঙ্গে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরীফ জামাল হোসেন সাংবাদিকদের বলেন, শুনেছেন আগে উদ্বোধন হয়েছে। কিন্তু কে বা কারা সড়কটির উদ্বোধন করেছে তা তার জানা নেই। পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম যে উ¦োধন করবেন তাও শুনেছেন, তবে বিষয়টি তাকে এখন পর্যন্ত তাকে দাপ্তরিকভাবে এখনও জানানো হয়নি।

পানিসম্পদ প্রতিমন্ত্রীর এপিএস শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, আগামী শনিবার তালতলী-লমছড়ি সড়ক সংস্কার কাজের উদ্বোধন করার কথা ছিল। মন্ত্রী ব্যস্ত থাকার কারণে আগামী মঙ্গলবার ওই কাজের উদ্বোধন করা হতে পারে।

এব্যাপারে চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মাহাতাব হোসেন সুরুজ বলেন, তালতলী বাজার থেকে লামছড়ি পর্যন্ত সড়কটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিন ওয়ার্ডের প্রায় ২০ হাজার এখান থেকে চলাচল করে। দার্শনিক আরজ আলী মাতুব্বরের বাড়িতে যেতে হয় এ সড়ক দিয়ে। সুরুজ বলেন, ‘গত ২১ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যান উদ্বোধন করার পর ঠিকাদার সংস্কার কাজ শুরু করেন। ৩দিন পর কাজ বন্ধ হয়ে গেলেও এর কোন কারন ঠিকাদার জানাননি। এখন শুনেছেন সংস্কার কাজের আবার উদ্ধোধন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *