নাগরিক রিপোর্ট:
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমিপ) অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম বলেছেন, সময়ের পরিবর্তনে অপরাধের গতিবিধি পরিবর্তন হচ্ছে। আমাদেরকেও এ সবকিছু মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। অপরাধ দানাবাঁধার আগেই তা প্রতিরোধে করতে হবে।
ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। ধান্ধাবাজি, বদমায়েশি করে আর পার পাওয়ার সুযোগ নেই। আমরা তথ্য ও প্রযুক্তিতে অনেকটা এগিয়ে আছি। প্রতিটি নাগরিকের তথ্য ও গতিবিধি আর অজানা থাকবে না। শুক্রবার বিএমপির কাউনিয়া থানায় অনুষ্ঠিত ওপেন হাউজ যে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকির হোসেন মজুমদার। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহমান মুকুল এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর বিদ্যুৎ চন্দ্র দেসহ সুশীল সমাজের প্রতিনিধি।
