নাগরিক রিপোর্ট : ৭ মাস আগে গঠিত বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে দ্বন্দ্ব থামছেনা, বরঞ্চ আরো বিস্তৃর্ত হচ্ছে। পদবঞ্চিত নেতারা ভিন্ন প্লাটফর্মে অবস্থান নিয়ে এতদিন নিভিঘেœ সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের অস্তিত্ব জানান দিয়ে আসছিলেন। এবার একই স্থানে পাল্টা কর্মীসভা আয়োজন করে পদবঞ্চিতদের বিরুদ্ধে মুখোমুখি অবস্থান নিয়েছে মহানগর বিএনপি। এনিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার নগরের ৫ নম্বর ওয়ার্ডে পলাশপুর আলহাজ্ব দলিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছেন পদবঞ্চিতরা। একই সময়ে সেখনে কর্মীসভার আয়োজন করেছেন মহানগর কমিটির অনুসারী ৫ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা। কর্মীসভায় মহানগরের আহ্বায়ক কমিটির শীর্ষ নেতারা অংশগ্রহন করবেন।
পদবঞ্চিত দলের নেতা ৫ নম্বর ওয়ার্ডের বিলুপ্ত কমিটির সাবেক যুগ্ন আহবায়ক মো: জামাল হোসেন বলেন, তারা শুক্রবার বিকালে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনে পুলিশ প্রশাসন থেকে অনুমতি নিয়েছেন। একই স্থানে সাবেক যুগ্ন আহবায়ক হানিফ হাওলাদার তার লোকজন নিয়ে কর্মীসভা করতে চান। হানিফ এক সময় জাতীয় পার্টির নেতা ছিলেন। এ নিয়ে এলাকার পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। জামাল হোসেন বলেন, আমরা যে কোন মুল্যে কর্মসূচী পালন করবো। ৫ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক নজরুল ইসলাম কামাল বলেন, পাল্টাপাল্টি কর্মসুচী নিয়ে পলাশপুরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে।
অপরদিকে মহানগর কমিটির অনুসারী ৫ নং ওয়ার্ডের সাবেক যুগ্ন আহবায়ক হানিফ হাওলাদার বলেন, পূর্ব নির্ধারিত কর্মসুচী তারা বাস্তবায়ন করবেনই। ওই কর্মসূচীতে মহানগরের নেতারা অংশ নেবেন। হানিফ বলেন, বিএনপির যুগ্ন মহাসচিব মজিবর রহমান সরোয়ারের কিছু ভক্ত আছে। তারা নতুন আহ্বায়ক কমিটি না মেনে লাফালাফি করছে। তারা পথভ্রষ্ট নেতা।
মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান ফারুক বলেন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি দলিলুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে কর্মীসভা করবে। মহানগরের নেতারা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ফারুক দাবী করেন, ওয়ার্ড বিএনপি আগে স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। তারা অনুমতিও দিয়েছেন। অন্য যারা আবেদন করেছেন তারা অনুমতি পাননি।
দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, এ বিদ্যালয়ের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অবদান আছে। তাই হানিফ হাওলাদার আগে আসায় তাকে অনুমতি দেযা হয়েছে। । অন্য পক্ষকে ভিন্ন সময়ে কর্মসুচী করার পরমর্শ দিয়েছেন।
এব্যাপারে নগরের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান মুকুল বলেন, দুইপক্ষই কর্মসূচী পালনে পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছেন। এখন পর্যন্ত কাউকে অনুমতি দেয়া হয়েছে। যদি আইনশৃঙ্খলা বিঘœ ঘটার মতো পরিস্থিতি হলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, বরিশাল বিএনপিতে তিন দশক একক আধিপত্যের নেতা কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মজিবর রহমান সরোয়ার। সেই ছন্দে পতন হয় গত বছরের ৩ নভেম্বর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদনের মাধ্যমে। এতে সরোয়ার বিরোধীদের পদায়ন করেছে কেন্দ্রীয় বিএনপি। এরপর থেকে সরোয়ার অনুসারীরা পৃথক অবস্থান নিয়েছেন।##
২০২২-০৬-০৩
