বরিশালে অগ্নিকান্ডে ৮ বসত ঘর পুড়ে ছাঁই

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল নগরে অগ্নিকান্ডে ৮টি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। শনিবার ভোরে নতুনবাজার আদি শ্মশান এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিসের তথ্যমতে, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরের নতুনবাজার আদি শ্মশান এলাকার নিরোদ বাড়ৈর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী ঘরগুলোতে। এতে নিরোদ বাড়ৈ, সেলিম, তপন, সুনীল, তরুন ঘোষ, পেয়ারা বেগম, কালু ও জামালের ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানান, পরিবারের লোকজন পুড়ে যাওয়া ঘর থেকে কোন মালামাল বের করতে পারেনি। আগুনের লেলিহানে ৮টি ঘরের সবকিছুই পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস চলে আসায় পার্শ্ববর্তী আরো অন্তত ২৫-৩০টি ঘর রক্ষা পায়।
ফায়ার সার্ভিস বরিশালের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন বলেন, আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি কি পরিমান হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্না ঘর থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

এদিকে এ ঘটনায় নতুনবাজার আদি শ্মশান এলাকা পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ন মহাসচিব মজিবর রহমান সরোয়ার, নগর বিএনপির সাবেক সহ সাধারন সম্পাদক আনোয়ারুল হক তারিন।

১ Comment

  1. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *