বরিশালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

Spread the love

নাগরিক রিপোর্ট:
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরিশালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সিটি করপোরেশনের মেয়র, জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংঘটন। বুধবার সকালে নগরের সদর রোডের আওয়ামী লীগ দলীয় কার্যালয় চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ পুস্পার্ঘ্য অর্পন করা হয়।

বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত আওয়ামীলীগ নেতাকর্মী, কাউন্সিলর ও কর্মকর্তাদের নিয়ে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসসহ জেলা নেতৃবৃন্দ এবং মহানগর সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি পালন উপলক্ষে বরিশাল বিশ^বিদ্যালয়ের ছয় দফা বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে বিশ^বিদ্যালয় প্রশাসন। এ উপলক্ষে কীর্তনখোলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য অধ্যাপক ড. মোঃ আবু তাহের।

বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন দিলআফরোজ খানম এবং বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মোঃ আরিফ হোসেন।

৮ Comments

  1. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

  2. Reading your blog is always a joy; your writing intrigues me every time.

  3. Your blog entrances me from beginning to end. I can’t merely leave without absorbing your whole post.

  4. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

  5. Your article helped me a lot, is there any more related content? Thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *