ববির সিন্ডিকেট থেকে শিক্ষক ড. মুহসীনের পদত্যাগ, নানা গুঞ্জন

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সিন্ডিকেট থেকে জেষ্ঠ্য শিক্ষক প্রফেসর ড. মো: মুহসীন উদ্দিন পদত্যাগ করেছেন। তিনি একাডেমিক কাউন্সিল থেকেও পদত্যাগ করলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর ববি’র অস্থিতিশীল অবস্থা নিরসনে রোববার জরুরী সিন্ডিকেট সভা শুরুর আগ মুহুর্তে উপাচার্য প্রফেসর ড. বদরুজ্জামান ভুইয়ার হাতে তিনি পদত্যাগপত্র জমা দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করে যে ৩৫জন শিক্ষক বিবৃতি দেন অধ্যাপক মহসীন ছিলেন তার অন্যতম। এদিকে তার পদত্যাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রফেসর ড. মো: মুহসীন উদ্দিন সোমবার বিকেলে বলেন, ‘জি আমি সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিল থেকে পদত্যাগ করেছি। পদত্যাগ করার কথা মৌখিকভাবে আগেই বলা হয়েছে। কিন্তু রোববার উপাচার্যের কাছে আমি লিখিত আকারে পদত্যাগপত্র দিয়েছি। কেন পদত্যাগ করলেন এ প্রসঙ্গে অধ্যাপক মুহসীন বলেন, ‘কারনটা যাকে লিখেছি তিনিই ভাল জানেন।’

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল অপর এক সিন্ডিকেট সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ড. মো: মুহসীন উদ্দিন ছিলেন এ সিন্ডিকেটে প্রফেসর ক্যাটাগেরির একমাত্র সদস্য। ২০১১ সালে ববি যাত্রা শুরুর পর থেকে টানা ১৩ বছরে এ বিশ্ববিদ্যালয়ে প্রফেসর রয়েছেন কেবল মাত্র ড. মহসীনই। যদিও ববিতে শিক্ষক প্রায় ২০০। প্রফেসর না হওয়া পর্যন্ত এ পদটি ফাঁকা রাখা ছাড়া উপয় নেই।

ববি সিন্ডিকেটের সদস্য সচিব ও রেজিস্ট্রার মো: মনিরুল ইসলাম বলেন, ‘কে বলছেন মহসীন স্যার পদত্যাগ করেছেন? পদত্যাগ করলে আমি তো চিঠি পাবো। তবে গত রোববারের সিন্ডিকেট সভায় মহসীন স্যার অনুপস্থিত ছিলেন।

জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে গত ৩ আগস্ট বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩৫ শিক্ষক বিবৃতি দেন। পরদিন গত ৪ আগস্ট ববির উপাচার্যের উপস্থিতিতে এক ভার্চুয়াল সভায় ওই ৩৫ শিক্ষকদের হুমকী ধামকী ও মানোসিক চাপ দেন আওয়ামী ঘেষা ৩জন শিক্ষক। পরদিনের মানববন্ধনে থাকার জন্য মানসিকভাবে শিক্ষকদের চাপ দেন। সভায় ড. মুহসীন বলেন, ‘স্যার এই নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের পক্ষে আমি সাক্ষর করেছি। এখানে আমার অবস্থান হলো আমি শিক্ষক, সমাজের সেই অংশ যারা নিপীড়ন বিরোধী।’

একাধিক শিক্ষকের মতে, অধ্যাপক মুহসীন নিপীড়ন বিরোধী ছাত্র-ছাত্রীদের পক্ষে থাকা ভাল চোখে দেখেনি ববি’র আ’লীগ ঘেষা শিক্ষকরা।

এব্যপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. বদরুজ্জামান ভুইয়া বলেন, ‘ওই শিক্ষক পদত্যাগ করেছেন কি না এটা তো সঠিক বলতে পারছি না। উনি (অধ্যাপক মহসীন) অনেক আগেই পদত্যাগ করতে চেয়েছেন। পদত্যাগপত্রে কি কারন উল্লেখ করেছেন এ প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘এটা আমি দেখিনি। দেখে বলতে পারবো।’

৩ Comments

  1. I value how you analyze complicated topics and make them simple to understand.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *