এবার ভিসি’র দাবীতে মাঠে ববি শিক্ষার্থীরা

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) অচলায়তন দ্রুত কাটানোর দাবীতে বৃহস্পতিবার ক্যাম্পাসে মানববন্ধন করেছে সাধারন শিক্ষার্থীরা। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ এখানকার প্রোভিসি ট্রেজারার, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকের পদে দ্রুত নিয়োগ প্রদানের দাবী জানান শিক্ষার্থীরা। যদিও গত ৭ মাস আগে ববি ভিসির অপসারন দাবীতে ক্যাম্পাসে টানা আন্দোলন করেন শিক্ষার্থীরা।
দুপুরে ববি ক্যাম্পাসে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ বিভিন্ন পদ শুণ্য থাকায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম মুখ থুবরে পড়েছে। বন্ধ রয়েছে সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও ফিন্যান্স কমিটির কার্যক্রম। চরম এই সঙ্কটের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এ অবস্থায় অতি দ্রুত অভিভাবকহীন অবস্থায় থাকা এই বিশ্ববিদ্যালয়ে ভিসিসহ গুরুত্বপূর্ন পদগুলোতে নিয়োগ দেয়ার দাবি জানান তারা। অন্যথায় পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের এমন অচলায়তন কাটিয়ে ওঠা কঠিন হবে বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ববি শিক্ষার্থী হাফিজুর রহমান, আলিম সালেহী, মুনতাস আলীসা, মহিউদ্দিন সিফাত, জি এম ইকবাল মাহমুদ, বাহাউদ্দিন আবির, সাগর আহমেদ, সুজয় সুভ প্রমূখ।
প্রসঙ্গত, গত ২৬ মার্চ শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তৎকালীন ভিসি প্রফেসর এস এম ইমামুল হকের অপসারন দাবীতে আন্দোন গড়ে ওঠে ববি ছাত্র-ছাত্রীদের। টানা ৪৪ দিন ছুটিতে থেকে অধ্যাপক ইমামুল হককে বিদায় নিতে হয়। প্রায় ৭ মাস পর ভিসি’র দাবীতে এবার মাঠে নেমেছেন সেই শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *