নাগরিক রিপোর্ট ॥ বরিশালের হিজলা উপজেলায় মৎস্য ব্যবসায়ী এক আওয়ামীলীগ নেতার হামলায় কোষ্টগার্ডের এক সদস্যসহ দুই জন আহত হয়েছেন। সোমবার দুপুরে ওই নেতার বাড়িতে নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করতে গেলে এ হামলার ঘটনা ঘটে। আহত দুজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হচ্ছেন- কোষ্টগার্ড সদস্য সৈকত ইসলাম (২৩) ও ট্রলার মাঝি খলিল (২৫)। তাদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আওয়ামীলীগ নেতা হলেন- হিজলা-গৌরবদী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলাউদ্দিন বেপারী।
স্থানীয সুত্রে জানা গেছে, আলাউদ্দিন বেপারীর বাড়িতে বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জাল মজুদ রয়েছে। এ তথ্য পেয়ে জাল কোষ্টগার্ড সদস্যরা জাল উদ্ধার করতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।
হিজলা-গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হিজলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম মিলন জানান, গৌরবদী গ্রামে আলাউদ্দিন বেপারীর দুটি বাড়ি। যে বাড়িতে কোষ্টগার্ড জাল উদ্ধারে গিয়েসে সেখানে আলাউদ্দিন বেপারী থাকেন না। কে বা কারা সেখানে জাল লুকিয়ে রেখে কোষ্টগার্ডে খবর দেন। কোষ্টগার্ড পৌছার পর ক্ষুদ্ধ গ্রামবাসী ইটপাটকেল নিক্ষেপ করলে কেউ আহত হযে থাকতে পারেন। তবে ঘটনার সময় আলাউদ্দিন বেপারী উপস্থিত ছিলেন না বলে চেয়ারম্যান মিলন দাবী করেন। আ’লীগ নেতা আলাউদ্দিন বেপারী সোমবার সন্ধ্যায় বলেন, সোমবার বাজারে গিয়ে কোস্টগার্ড তল্লাশি করে। কাকুরিয়া বাজারের মাঠে জাল শুকাতে দেয় জেলো। সেগুলো উদ্ধারের চেস্টা করলে গরীব মহিলারা বের হয়ে ধাওয়া করেছে কোস্টগার্ডের সদস্যদের। তবে তিনি ঘটনাস্থলে ছিলেন না বলে দাবী করেন।
হিজলা থানার অফিসার ইনচার্জ অসীম কুমার সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বলেন, তিনিও এ ঘটনা লোকমুখে শুনেছেন। তবে কোষ্টগার্ড থেকে তাকে বিষয়টি জানানো হয়নি। বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন।
২০১৯-১০-২১
