পুলিশের গুলিতে মৃত্যুর প্রতিবাদে বরিশালে বিএনপির বিক্ষোভ

Spread the love

নাগরিক রিপের্ট ॥ ভোলার বোরহাউদ্দিনে পুলিশের গুলিতে ৪ জনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালনে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি। বুধবার নগরীর অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপি কার্যালয় চত্বরে এ কর্মসূচী পালন করা হয়।
সকালে বরিশাল ও উত্তর জেলা বিএনপির যৌথ সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলার সভাপতি এবায়দুল হক চাঁন। বক্তৃতা করেন উত্তর জেলার সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলার সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, বিএনপি নেতা অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু, ইসরাত হোসেন কচি, সৈয়দ রফিকুল ইসলাম লাবু, অহিদুজ্জামান প্রিন্স, অ্যাডভোকেট নুরুল আলম রাজু প্রমুখ।
দ্ইু জেলা কমিটির পরে একইস্থানে সমাবেশ করে মহানগর বিএনপি। মহাসগরে সহ-সভাপতি আব্বাস উদ্দিন বাবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বিএনপি নেতা নুরুল আলম ফরিদ, জিয়া উদ্দিন সিকদার জিয়া, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, অ্যাডভোকেট আখতারুজ্জামান শামীম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *