দূর্ণীতির অভিযোগে কারাগারে উপাধ্যক্ষ

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ দূর্ণীতির মামলায় কারাগারে গেছেন বরিশাল সিটি কলেজের উপাধ্যক্ষ রবীন্দ্রনাথ অধিকারী ও কম্পিউটার অপারেটর আউয়াল হোসেন। বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক কবির উদ্দিন প্রমানিক রোববার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সুত্রে জানা গেছে, বিধি বহির্ভূতভাবে ৩ লাখ ১৯ হাজার টাকা উত্তোলনের অভিযোগে উপাধ্যক্ষসহ দুই জনের বিরুদ্ধে ২০১৪ সালে দূর্ণীতি দমন আইনে মামলা দায়ের করেন তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহনারা বেগম। ওই মামলায় দুজন রোববার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন। আদালত আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *