নাগরিক রিপোর্ট ॥ বরিশালের বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক আওয়ামীলীগ থেকে বহিস্কার হওয়ায় আনন্দ উল্লাস করেছেন উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। রোববার তার বহিস্কারদেশ খবর পৌছার পর উপজেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরন করা হয়।
বৃহস্পতিবার ঢাকায় এক তরুনী ধর্ষন মামলা দায়ের করায় বানারীপাড়ায় বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইতে থাকে। উপজেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ গোলাম ফারুকের এহেন কর্মকান্ডের ধিক্কার জানান। রোববার জেলা আওয়ামীলীগ তাকে দলের সকল পদ থেকে বহিস্কার করেছে। এ খবর পৌছার পর বানারীপাড়ার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরন করে উল্লাস প্রকাশ করা হয়।
২০১৯-১০-২৭
