ইলিশ ধরতে গিয়ে বিষখালী নদীতে নিঁখোজ যুবলীগ নেতার লাশ উদ্ধার

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরতে গিয়ে পুলিশের ধাওয়ায় বিষখালী নদীতে পড়ে নিঁখোজ যুবলীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকলীগ নেতা হলেন মজিবর রহমান মৃধা (৪৫)। তিনি জেলা যুবলীগ সদস্য এবং বিষখালী তীরবর্তী নেয়ামতি গ্রামের দলিল উদ্দিন মৃধার ছেলে।
বাকেরগঞ্জের নেয়ামতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আনোয়ার হোসেন জানান, সোমবার দুপুরে কয়েকজন জেলের সঙ্গে মজিবর রহমান বিষখালী নদীতে ইলিশ নিধনে যান। এসময় নদীতে পুলিশের একটি টহল দল তাদের ধাওয়া করলে মজিবর নদীতে ঝাপিয়ে পড়ে নিঁখোজ হন। স্বজনদের উদ্যোগে খোঁজাখুজি করে মঙ্গলবার সকাল ৯টায় রাজাপুর, বাকেরগঞ্জ ও নলছিটি উপজেলা সংলগ্ন বিষখালী নদীতে মজিবরের লাশ পাওয়া যায়।
তবে বাকেরগঞ্জ রাজাপুর ও নলছিটি থানা পুলিশ সোমবার বিষখালী নদীতে টহল দেয়ার সময় কাউকে ধাওয়া কিম্বা নদীতে ঝাপিয়ে পড়ার কথা স্বীকার করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *