নাগিরক রিপোর্ট ॥ বরিশালের হিজলা উপজেলায় গাছ কাটার সময় ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের সঙ্গে স্পর্শে এক শ্রমিক নিহত ও দুইজন আহত হয়েছেন। শনিবার বিকাল ৫টায় উপজেলার মেমানিয়া ইউনিয়নের ইন্দুরিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শ্রমিক হলেন- ইন্দুরিয়া গ্রামের লূৎফর রহমানের ছেলে সিদ্দিকুর রহমান (৩০)। আহত হয়েছেন তার সঙ্গে কাজ করা অপর দুই শ্রমিক বেল্লাল ঘরামি ও হারুন খাঁ। হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সুত্রগুলো জানিয়েছে, হতাহত তিনজনই গাছের কেনাবেচার ব্যবসা করেন। কেনা গাছ নিজেরই কাটেন। ইন্দুরিয়া গ্রামে জয়নাল খাঁনের বাড়িতে বড় রেইন্ট্রি গাছ কিনে সেটা সহযোগীদের নিয়ে শনিবার কাটা শুরু করেন সিদ্দিুকুর রহমান। গাছের ওপর দিয়ে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন গেছে। এক পর্যায়ে ডালপালা ওই তার স্পর্শ করলে গাছটি বিদ্যুতায়িত হয়ে যায়। এসময় গাছের ওপর থাকা তিন শ্রমিকই ছিটকে নিচে পড়ে যান। এতে সিদ্দিকুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
২০১৯-১১-০২
