প্রবাসে নারী শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদ বরিশালে

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নারী গৃহ শ্রমিক নির্যাতন ও হত্যা বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবীতে বরিশালে মানববন্ধন করেছে গনসংহতি আন্দোলন। সংগঠনের জেলা শাখার উদ্যোগে শনিবার নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচী পালন করা হয়।
গনসংহতি আন্দোলন জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের নেতা আরিফুর রহমান মিরাজ ও জেলা ছাত্র ফেডারেশনের আহ্বায়ক নবীন আহমেদ সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, আমাদের দেশে হত দরিদ্র নারীরা একটু সাবলম্বি হওয়ার আশায় মধ্য প্রচ্যের বিভিন্ন দেশে পাড়ি জমায়। কিন্তু সেখানে গিয়ে তারা নির্মম নির্যাতনের শিকার হয়। প্রবাসে কর্মরত সকল শ্রমিকদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *