বরিশালে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ

Spread the love

নাগরিক রিপোর্ট : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বুধবার দুপুরে আদালতপাড়া এ কর্মসূচী পালন করে। তারা জেলা আইনজীবী সমিতি চত্ত¡রে সমাবেশ করে। সমাবেশ শেষে মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আইনজীবী সমিতির বর্ধিত ভবনে গিয়ে শেষ হয়।
সংগঠনের কেন্দ্রিয় কমিটির সদস্য অ্যাডভোকেট আলী হায়দার বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক ৩ সম্পাদক অ্যাডভোকেট কাজী এনায়েত বাচ্চু, মোকলেছুর রহমান বাচ্চু, ও সাদিকুর রহমান লিংকন, অ্যাডভোকেট শহীদ হোসেন, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট আক্তারুজ্জামান শামীম, অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব ও অ্যাডভোকেট হাফিজ উদ্দিন আহমেদ বাবলু সহ অন্যান্যারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *