নাগরিক রিপোর্ট: সংগঠনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পৃথকভাবে পালন করেছে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের বিভক্ত একাধিক গ্রæপ। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অন্তত ৫টি পৃথক মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা। মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করীম রনির নেতৃত্বে বেলা ১২টায় দলীয় কার্যালয় থেকে মিছিল করা হয় নগরীর সদর রোডে। একই সময়ে মহানগরের সাধারন সম্পাদক হুমায়ন কবির ও জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠুর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে।
পরে তারা মিছিল করলে নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বেলা ১টায় নগরীর ফকিরবাড়ি রোড থেকে সাইফুল ইসলাম সুজনের নেতৃত্বে জেলা ছাত্রদলের ব্যানারে একটি মিছিল বের হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল হলেও মিছিল থেকে খালেদা জিয়ার মুক্তির দাবীতে নানা শ্লোগান দেয়া হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সদর রোডের দলীয় কার্যালয় চত্ত¡রে গিয়ে শেষ হয়।
এছাড়াও বিভক্ত গ্রæপগুলো নগরীর বিভিন্ন স্থান থেকে আরও ২/৩ মিছিল বের করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ছাত্রদল নেতারা।
২০২০-০১-০১
