নাগরিক রিপোর্ট: বরিশালে বুধবার ৫ দিনব্যাপী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো এর উদ্বোধন হয়েছে। নগরীর আছমত আলী খান (একে) স্কুল মাঠে এই মেলার উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বাংলাদেশ কম্পিউটার সমিতি বরিশাল জেলা শাখা মেলার আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র সাদিক বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সারা দেশের মতো বরিশালকেও ডিজিলাইজড করার জন্য তারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে সিটি করপোরেশনের একাধিক কার্যক্রম ডিজিটালাইজড করা হয়েছে।
বাংলাদেশ কম্পিউটার সমিতি বরিশাল শাখার চেয়ারম্যান শাহ বোরহার উদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটনের কমিশনার মো. শাহবুদ্দিন খান এবং জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। ৫দিনব্যাপী মেলায় ৫টি প্যাভিলিয়ন ও ৬৬টি স্টলে কম্পিউটার রয়েছে।
২০২০-০১-০১
