মুজিববর্ষ: বরিশালে আনন্দ শোভাযাত্রা

Spread the love

নাগরিক রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও মুজিববর্ষ উপলক্ষে শনিবার বরিশাল নগরীতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সদর উপজেলা প্রশাসনের উদ্যেগে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে দিনব্যাপী এ কর্মসূচী পালিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধুর বিভিন্ন কার্যক্রম আগামী ভবিষৎ প্রজন্ম শিক্ষার্থীদের মাঝে তুলো ধরা হয় এ অনুষ্ঠানে।
বেলা ১১টায় বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু ও রেহানা বেগম, বরিশাল জেলা সচেতন নাগরীক কমিটি (সনাক) প্রফেসর (অবঃ) শাহ সাজেদা, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোখলেচুর রহমান, মুক্তিযোদ্ধা এ.এমজি কবীর ভুলু, জেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন। আলোচনা সভার আগে জেলা প্রশাসকের নেতৃত্বে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *