বরিশালে উচ্ছেদ অভিযান বন্ধের দাবীতে বিক্ষোভ

Spread the love

নাগরিক রিপোর্ট: বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান বন্ধের দাবীতে বরিশালে বিক্ষোভ করেছেন ক্ষতিগ্রস্থরা। রোববার নগরীর ৫নং ওয়ার্ড এলাকার বাসিন্দারা এই বিক্ষোভ করেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনির নেতৃত্বে কয়েকশ মানুষ বিক্ষোভ মিছিলটি নগরীর এ্যানেক্স ভবনের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর কাছে স্মারকলিপি প্রদান করা করে এলাকাবাসী। তারা জানিয়েছেন, বিআইডব্লিউটিএ ১১৭ বছরের পূর্বের নদীর সীমানা নির্ধারন করে উচ্ছেদ অভিযান করার পায়তারা করছে। কিন্তু কীর্তণখোলা নদীর পার্শ্ববর্তী নগরীর ৫ ও ৬নং ওয়ার্ডে প্রায় ৫০ হাজার লোকের বসবাস। এই এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিনটি মাদরাসা সহ ১৪টি মসজিদ রয়েছে। এছাড়াও সিটি কর্পোরেশনের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, পাওয়ার হাউজ ও মুসলিম গোরস্থানও রয়েছে এখানে। তারা এ এলাকায় দীর্ঘ বছর থাকার পাশাপাশি সরকারি আইন অনুসারে ভূমি কর দিচ্ছেন।
তবে হঠাৎ করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ হাইকোর্টের একটি রায়ের পরিপ্রেক্ষিতে ১১৭ বছরের নদী সীমানা নির্ধারণ করে উচ্ছেদ অভিযান করার পায়তারা করছে। যে কারণে উচ্ছেদ আতংকের মধ্যে দিন পার করছে ওই এলাকার বাসিন্দারা। তারা এ সমস্যা সমাধানে সিটি মেয়র এর বরাবর স্মারকলিপি প্রদানও করেন। এদিকে বিক্ষোভ প্রদর্শনকালে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তাদেরকে থামিয়ে পরিস্থিতি শান্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *