ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের হিজলা উপজেলার ছোট লক্ষèীপুর গ্রামে তরুণীকে ধর্ষণের দায়ে মো: সাইদুল রাঢ়ি নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ বছরের কারাদন্ড দেয়া হয়। রোববার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এ আদেশ দেন। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মান্নান ব্যাপারীকে খালাস দেয়া হয়।
দন্ডপ্রাপ্ত মো: সাইদুল রাঢ়ি একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ। মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৩ এপ্রিল আসামি সাইফুল বিয়ের প্রলোভন দেখিয়ে একই এলাকায় তার বেয়াই মান্নান ব্যাপারীর বাড়িতে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে। পরবর্তীতে সাইফুল তরুণীকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ওই তরুণীর মা বাদী হয়ে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুালে মামলা দায়ের করেন। আদালত ১০ জনের মধ্য ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক দন্ডপ্রাপ্তের উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *