ভূইফোর সাংবাদিক সংগঠনের নামে বাস টার্মিনালের কাউন্টার দখল

Spread the love

সাংবাদিক সংগঠনের নামে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ভবনে পরিবহন কাউন্টার কক্ষ দখল করা হয়েছে। প্রায় দুইমাস আগে সেখানে ‘সাংবাদিক ঐক্য পরিষদ’ নামক একটি কথিত সংগঠনের কার্যালয় স্থাপন করা হয়। এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়ায় সৃষ্টি হয়েছে বরিশালের পেশাদার সাংবাদিক মহলে। এধরনের ভূইফোর সংগঠন পেশাদার সংবাদিকতার ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে বলে মনে করেন তারা। এটির বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন পেশাদার সংবাদিকরা।
টার্মিনালে একাধিক পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেেেছ, কেন্দ্রীয় টার্মিনালের অঘোষিত নিয়ন্ত্রক আওয়ামীলীগ নেতা ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন কামাল হোসেন লিটন মোল্লার দখল করা কাউন্টারে সাংবাদিক ঐক্য পরিষদ নামক সংগঠনের কার্যালয় করা হয়। এ সংগঠনের প্রতিষ্ঠাতা দাবীদার সৈয়দ নাজমুল ইসলাম সমকালকে জানিয়েছেন, তিনি লিটন মোল্লার মাধ্যমে টার্মিনালে সংগঠনের কার্যালয় করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ভবনের দক্ষিণ দিকের শেষ প্রান্তে পশ্চিম ব্লকে দ্ুিট কাউন্টার কক্ষ দখল করে সাংবাদিক ঐক্য পরিষদ কার্যালয় করা হয়েছে। দামী গ্লাসঘেরা কক্ষের মধ্যে একটি কম্পিউটারও রয়েছে। দিনরাত একটি জাতীয় পতাকা ঝুলিয়া রাখা হয় কক্ষের কাচের দরজার সঙ্গে। এতে জাতীয় পাতাকারও অবমাননা হচ্ছে বলে সচেতন মহল মনে করেন। একাধিক পরিবহন শ্রমিক জানান, মাঝে মাঝে ২/১ জন ব্যক্তি এসে ওই কার্যালয়ে বসেন। তারা কোথার সাংবাদিক এ বিষয়েও কিছু জানেন না সাধারন শ্রমিকরা।


জেলা বাস মালিক সমিতির সাবেক সভাপতি ও মহানগর শ্রমিক লীগের সভাপতি আফতাব হোসেন জানান, সিটি করপোরেশন থেকে তার নামে বরাদ্ধকৃত ৩টি কাউন্টার কক্ষ একদল প্রভাবশালী চক্র দখল করেছে। তার দুটি কক্ষ মিলিয়ে সাংবাদিক সংগঠনের অফিস করা হয়েছে। অদৃশ্য চাপের কারনে তিনি আইনী ব্যবস্থা নিতে পারছেন না।
বাস টার্মিনাল ভবনে কিভাবে সাংবাদিক সংগঠনের অফিস হলো জানতে চাইলে জেলা বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. ইউনুস আলী বলেন, টার্মিনালের কাউন্টারের জন্য নির্ধারিত কক্ষ শুধুমাত্র পরিবহন প্রতিষ্ঠানের অফিস স্থাপনের নিয়ম। সেখানে সাংবাদিক সংগঠনের অফিস কিভাবে হলো, পুরো বিষয়টি নিয়ে তারা অন্ধকারে আছেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি দাবীদার সৈয়দ নাজমুল ইসলামে কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সাংবাদিকদের স্বার্থ ও অধিকার রক্ষায় উপজেলা পর্যায়ের সাংবাদিকদের সংগঠিত করতে তিনি ২০০৮ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। আগে এটির কার্যালয় ছিল বরিশাল-বানারীপাড়া সড়কের গুঠিয়ায়। লিটন মোল্লার মাধ্যমে বাস টার্মিনালের সম্প্রতি কার্যালয় করেছেন। খুব শিগগিরিই সরিয়ে নেবেন। তবে এ বিষয়ে লিটন মোল্লার বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও বন্ধ পাওয়া যায়।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বরিশাল রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল বিশ্বাস বলেন, নামধারী সাংবাদিকদের ভূইফোর এসব সংগঠন পেশাদার সাংবাদিকদের সম্মান নষ্ট করছে। এর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
বরিশাল প্রেস ক্লাবের সভাপতি প্রবীন সাংবাদিক মানবেন্দ্র বটব্যল বলেন, সাংবাদিক নামধারী এসব টাউট-বাটপারদের জন্যই পেশাদার সাংবাদিক দেখলেও মানুষ আড় চোখে তাকায়। পেশাদার সাংবাদিকদের সুনাম রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী যেকোন পদক্ষেপ নিলে প্রয়োজনীয় সহযোগীতা দেয়া হবে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *