রাষ্ট্রপতি কুয়াকাটায় আসছেন

Spread the love

নাগরিক রিপোর্ট: মঙ্গলবার রাষ্ট্রপতি এ্যাডভোকেট মো.আবদুল হামিদ পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আসছেন। পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্ট্রপতিকে বরনে সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মদ মুরাদুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টায় রাষ্ট্রপতি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে কুয়াকাটা পর্যটন মোটেল ইয়ুথ ইন সংলগ্ন হ্যালিপ্যাডে অবতরণ করবেন। এরপর তিনি গার্ড অব অনার গ্রহন করবেন। বিকেলে তিনি সূর্যাস্তোর দৃশ্য অবলোকন করবেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কুয়াকাটা খানাবাদ কলেজেরে শিক্ষার্র্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। রাষ্ট্রপতি কুয়াকাটায় পর্যটন মোটেল ইয়ুথ ইন রাত্রি যাপন শেষে ৫ ফেব্রুয়ারি সূর্যোদয় দৃশ্য উপভোগ শেষে দর্শণীয় স্থান পরিদর্শনের কথা রয়েছে। ওইদিন মঙ্গলবার বিকেল ৩ টায় তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন। সেখান থেকে তিনি ঢাকায় ফিরে যাবেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান বলেন, রাষ্ট্রপতির সফর সফল করার জন্য সব ধরনের প্রস্ততি সম্পন্ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *