নাগরিক রিপোর্ট: বরিশালের কালাবদর নদীতে অভিযান চালিয়ে শনিবার আড়াই হাজার কেজি জাটকা উদ্ধার করেছে কোস্ট গার্ড। নৌকা বোঝাই ওই জাটকা উদ্ধার কালে কাউকে আটক করা যায়নি বলে সংশ্লিস্টরা দাবী করেছেন।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্যামত বলেন, কোস্ট গার্ড অভিযান চালিয়ে শনিবার ভোরে ২ হাজার ৫শ কেজি জাটকা উদ্ধার করে। এসময় একটি নৌকা জব্দ করে। নৌকায় যারা ছিল তারা পালিয়েছে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেনের উপস্থিতিতে ওই জাটকা বিভিন্ন এতিমখানা ও দু:স্থ্যদের মাঝে বিতরন করা হয়।
২০২০-০২-১৫
