‘এ সরকারকে আন্দোলনের মাধ্যমে বিদায় করতে হবে’

Spread the love

নাগরিক রিপোর্ট: মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ না হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনগণের অধিকার কেড়ে নিয়ে আরো বেশি দিন ক্ষমতায় টিকে থাকবে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির জন্য কঠোর আন্দোলন ছাড়া বিএনপি’র সামনে বিকল্প কোন পথ নেই। তাই বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগরের সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার শনিবার এ আহŸান জানিয়েছেন।
বেলা ১১ টায় অশ্বিনী কুমার হলের সামনে মহানগর বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তৃতায় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার আরো বলেন, সরকার দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। সাধারণ মানুষ এখন আর ভোট দিতে যায় না। মানুষের অধিকার হরণকারী এ সরকারকে আন্দোলনের মাধ্যমে বিদায় করতে হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান ফারুক, সহ সম্পাদক আনোয়ারুল হক তারিন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু প্রমুখ। মহানগর বিএনপির সমাবেশের আগে একই দাবিতে অশ্বিনী কুমার হল চত্ত¡রে অনুষ্ঠিত দক্ষিণ জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন দক্ষিণ জেলার সভাপতি এবায়দুল হক চাঁন। উত্তর জেলা বিএনপি’র সমাবেশে সভাপতিত্ব করেন মেজবাহ উদ্দিন ফরহাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *