ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Spread the love

নাগরিক ডেস্ক: মুজিব বর্ষে যোগ দিতে আগামী মাসের মার্চে ঢাকায় আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে বক্তৃতা শেষে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে ঘোষিত মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় আসবেন। ওই সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন হবে।

মোদি কবে আসবেন জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুজিববর্ষ উদযাপনের মূল অনুষ্ঠান ১৭ মার্চ। আবার সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়াও যাবেন। তিনি (ভারতের প্রধানমন্ত্রী) এর আগের দিন এলে আমাদের জন্য ভালো। প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে পারবেন। অন্যথায় কিছুটা ঝামেলা হবে, আমরা তাকে অভ্যর্থনা জানাবো। এখনো ফাইনাল কিছু হয়নি। দুদেশের মধ্যে আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *