বরিশালে স্বতন্ত্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দাবী

Spread the love

নাগরিক রিপোর্ট: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আওতাধীন বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত অ্যানিমেল সায়েন্স ক্যাম্পাস নিয়ে একটি স্বতন্ত্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবী জানানো হয়েছে। এ অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবত এ দাবী জানিয়ে আসছেন। শনিবার অ্যানিমেল হাজব্রেন্ড্রি দিবস পালন উপলক্ষে এ দাবীর পক্ষে এক সাংবাদিক সম্মেলনে বলা হয়, পৃথক একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের সব ধরনের অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা বাবুগঞ্জ ক্যাম্পাসে রয়েছে। পবিপ্রবি কর্তৃপক্ষও চান, বরিশালের ক্যাম্পাসটি নিয়ে স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় হোক। সেখানে ভেটেরেনারী ও অ্যানিমেল হাজব্রেন্ড্রি অনুষদের পাশাপাশি আরও নতুন অনুষদ খোলা হলে দক্ষিণাঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ আরও প্রসারিত হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন অ্যানিমেল হাজব্রেন্ড্রি ষ্টুডেন্টর্স অ্যাশোসিয়েনের সহ সভাপতি মারুফ হোসেন। পবিপ্রবি’র অ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিনঅনুষদের ডিন প্রফেসর ড. মামুন অর রশিদ, অ্যানিমেল সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ননী গোপাল সাহা, অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ব্রিডিং বিভাগের চেয়ারম্যান অধ্যপক ড. কাওছার নিয়াজ বিন সুফিয়ান এবং ডেইরী সায়েন্স বিভাগের অধ্যাপক ড. তন্নী চন্দ্র দাবীর স্বপক্ষে তাদের যুুক্তি উপস্থাপন করেন।
তারা বলেন, দেশের প্রাণীসম্পদের উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রতিবছর আন্তর্জাতিক মান ও জ্ঞানসম্পন্ন অ্যানিমেল হাজব্রেন্ড্রি গ্রাজুয়েট তৈরী হচ্ছে। দক্ষিণাঞ্চলে কৃষির পাশাপাশি গবাদীপশুর উন্নয়নের জন্য বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রবর্তনে বাবুগঞ্জের সরকারি ভেটেরেনারী কলেজটি ২০০৭ সালে পবিপ্রবি’র অন্তর্ভূক্ত করে অ্যানিমেল সায়েন্স অনুষদের আওতায় নেয়া হয়। তবে একই সময়ে অন্যান্য সরকারি ভেটেরেনারী কলেজগুলো বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়। পবিপ্রবির বাবুগঞ্জে অ্যানিমেল সায়েন্স ক্যাম্পাস একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা এখন সময়ের দাবী। তারা জানান, এ ক্যাম্পাসটি ‘শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ নামকরন করে একটি প্রস্তাব সংশ্লিষ্ট উর্ধ্বতন মহলে পাঠানো হয়েছে।
বাবুগঞ্জ শিক্ষা ও সামাজিক উন্নয়ন বাস্তবায়ন পরিষদের আহŸায়ক আরিফ আহমেদ মুন্না সংবাদ সম্মেলনে বলেন, পবিপ্রবির বাবুগঞ্জ ক্যাম্পাসে অ্যানিমেল হাজব্রেন্ড্রি অনুষদ চালুর আন্দোলন ও আইনী লড়াইয়ে তারা শিক্ষক-শিক্ষার্থীদের পাশে ছিল। এটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তর করার নিয়মতান্ত্রিক আন্দোলনেও তারা শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আছেন।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৪ মার্চ হাইকোর্টের রায়ে পবিপ্রবির বাবুগঞ্জ ক্যাম্পাসে অ্যানিমেল হাজব্রেন্ড্রি অনুষদ চালু হয়। প্রতিবছর এ দিনটি তারা অ্যানিমেল হাজব্রেন্ড্রি ডে হিসাবে উদযাপন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *