বানারীপাড়া-মুলাদীতে পৃথক ঘটনায় শিশুসহ নিঁখোজ-২

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের বানারীপাড়া ও মুলাদী উপজেলায় পৃথক ঘটনায় শিশুসহ ২ জন নিঁখোজ রয়েছে। এরমধ্যে শনিবার রাতে বানারীপাড়া পৌর এলাকার ফেরিঘাট থেকে জান্নাত নামে ৬ বছরের এক শিশু নিঁখোজ হয়। জান্নাত বানারীপাড়া উপজেলার পূর্ব উদয়কাঠী গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে।
জাহাঙ্গীর হোসেন জানান, তারা বানারীপাড়া সদর থেকে ট্রলারযোগে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য ফেরিঘাট এলাকায় অবস্থান করছিলেন। শিশুকণ্যা জান্নাতও তাদের সঙ্গে ছিল। কিছুসময় পরে জান্নাতকে তারা না পেয়ে খোজাখুজি শুরু করেন। ধারনা করা হচ্ছে পা পিছলে জান্নাত সন্ধ্যা নদীতে পরে গেছে।
বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কামার পাল জানান, শিশুটি নিঁখোজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে নদীতে তল্লাসী চালিয়েছে, রোববার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি।
অপরদিকে বরিশাল মুলাদীর মৃধারহাট লঞ্চঘাটে নৌকাডুবিতে ইলেকট্রিশিয়ান আলাউদ্দিন সরদার (২০) নিঁখোজ হয়েছেন। সে মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের পূর্ব হোসনাবাদ এলাকার সিদু সরদারের ছেলে। শনিবার সন্ধ্যায় জয়ন্তীর শাখা নদীতে খেয়া পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্ধ্যায় আকস্মিক ঝড়ো বাতাসে নৌকাটি ডুবে যায়, এসময় ৭/৮ জন সাঁতরে তীরে উঠলে আলাউদ্দিন সরদার নিঁখোজ হয়। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, জয়ন্তী নদীতে তল্লাসী চালিয়ে নিঁখোজ আলাউদ্দিন সরদারের সন্ধান পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *