সিলেটে মৃত নারী করোনা আক্রান্ত নন

Spread the love

নাগরিক ডেস্ক : সি‌লে‌টে ক‌রোনাভাইরাস অাক্রান্ত স‌ন্দে‌হে হাসপাতা‌লে অাই‌সো‌লেশ‌নে থাকা অবস্থায় মারা যাওয়া যুক্তরাজ্য প্রবাসী নারী কো‌ভিড-১৯ এ অাক্রান্ত ছি‌লেন না। মঙ্গলবার দুপু‌রে অাইই‌ডি‌সিঅার থে‌কে পরীক্ষার রি‌পোর্ট তারা পে‌য়ে‌ছেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন স্বাস্থ্য অ‌ধিদপ্ত‌রের সি‌লেট বিভাগীয় সহকারী প‌রিচালক ডা. অা‌নিসুর রহমান। গত সোমবার ভোররা‌ত্রে নগরীর শহীদ শামসু‌দ্দিন অাহমদ হাসপাতা‌লে ভ‌র্তি থাকা অবস্থায় ওই নারী মারা যান। ক‌রোনাভাইরাস অাক্রান্ত স‌ন্দে‌হে শুক্রবার তা‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছিল। পরীক্ষার অা‌গেই তি‌নি মারা যান। এরপর তার মু‌খের লালা পরীক্ষার জন্য ঢাকায় পাঠা‌নো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *