নাগরিক রিপোর্ট: নগরীর বস্তিতে বস্তিতে ৩/৪জন কর্মী নিয়ে গঠিত এক একটি দল ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেকের মুখে মাক্স, হাতে হ্যান্ড গøাভস। মঙ্গলবার ভোর হতে না হতেই নগরীর বালুরমাঠ ও কেডিসি কলোনিতে তারা। কলোনির প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে দিচ্ছে সচেতনতামূলক প্রচারপত্র। আওয়ামী লীগের সদস্যদের নিয়ে এমন শতাধিক দল গঠন করা হয়েছে বরিশালে। এদের ছায়ার মত নেতৃত্ব দিচ্ছেন বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক এমপি। করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিমন্ত্রী দলীয় নেতা-কর্মীদের নিয়ে এ টিম গঠন করেছেন। এ টিমের সদস্যরা সাধারন মানুষের সচেতনতা বৃদ্ধিতে প্রচার পত্র বিলি, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গøাভস ও মাক্স বিতরন করছেন।
পানি সম্পদ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হাদিস মীর বলেন, গত ক’দিন ধরে বরিশাল স্টেডিয়াম কোলোনি, পলাশপুর কলোনি সহ ৫টি কলোনিতে প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের উদ্যোগে হ্যান্ড গøাভস, হ্যান্ড স্যানিটাইজার ও মাক্স বিতরণ করা হয়েছে। নগরীর বর্ধিত এলাকা ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের জন্য ঘরে ঘরে হ্যান্ড গøাভস, মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার পৌঁছে দেয়া হচ্ছে। এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা প্রকৌশল বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর উদ্যোগে হ্যান্ড গøাভস পৌঁছে দেয়া হচ্ছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা রাত দিন নিরবে এমন স্বেচ্ছাশ্রম দিচ্ছেন।
জানা গেছে, বরিশাল সদর উপজেলার ১০ ইউনিয়ন এ সাধারণ মানুষের জন্য হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গøাভস ও মাস্ক দেয়া হচ্ছে পানিসম্পদ প্রতিমন্ত্রীর উদ্যোগে। ইউনিয়ন গুলিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা পৃথক পৃথক ভাবে গিয়ে এর ব্যবহার শিখিয়ে দিচ্ছে সাধারণ মানুষগুলোকে।
এ প্রসঙ্গে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল(অব)জাহিদ ফারুক এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল সদর উপজেলা ও বরিশাল সিটি করপোরেশনে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গøাভস ও মাস্ক বিতরণ করা হয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা এগুলো সাধারণ মানুষের মাঝে বিতরণ করছে। বিশেষ করে বস্তির মানুষের সচেতনতা বৃদ্ধিতে কার্যক্রম চলমান রয়েছে। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে করোনাভাইরাস কিভাবে প্রতিরোধ করতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার মাক্স ও হ্যান্ড গøাভস কিভাবে ব্যবহার করতে হবে তা শিখিয়ে দিচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। তিনি আতংকিত না হয়ে সকলকে সচেতনতার আহবান জানান।
২০২০-০৩-২৪
