নাগরিক রিপোর্ট: বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদী থেকে বানারীপাড়ার নিখোঁজ ব্যবসায়ী মিল্টন হাওলাদারের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করে। মিল্টন বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের চালিতাবাড়ি এলাকার মৃত হারুন হাওলাদারের ছেলে এবং পিরোজপুর জেলার স্বরূপকাঠী বন্দরে স্টিলের সিট ব্যবসায়ী ছিলেন।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মরদেহটি ৪ থেকে ৫ দিনের পুরনো। এ কারনে শরীরে পঁচন ধরে ফুলে যাওয়ায় আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে মুখমন্ডলে আঘাতের চিহ্ন রয়েছে।
উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান জানান, স্থানীয়রা সন্ধ্যা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করে। লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারন নিশ্চিত হওয়া যাবে।
গত শুক্রবার থেকে মিল্টন নিখোঁজ ছিলো এবং এ ঘটনায় পাশ্ববর্তী বানারীপাড়া থানায় একটি সাধারন ডায়েরী করা হয় বলে জানিয়েছেন উজিরপুর থানার ওসি।
২০২০-০৩-২৪
