এক সপ্তাহের মধ্যে বরিশালে করোনা সনাক্তকরন পরীক্ষা

Spread the love

নাগরিক রিপোর্ট: আগামী এক সপ্তাহের মধ্যে বরিশালেই হচ্ছে করোনা ভাইরাস সনাক্তকরন পরীক্ষা। এ লক্ষ্যে সোমবার শেবাচিম হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষার পলিমারি চেইন রি-এ্যাকশন (পিসিআর) মেশিন এসেছে। এটি মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে স্থাপনা করা হবে। হাসপাতালের পরিচালক ডা: মো: বাকির হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মেশিনটি স্থাপন করা হলে বরিশালে করোনা সন্দেহভাজন রোগীদের উপসর্গ ঢাকায় আইইডিসিআর কে পাঠানো দরকার হবে না। স্থানীয়ভাবেই করোনা সনাক্তকরা সম্ভব হবে। এর ফলে চিকিৎসা সেবা দ্রæতগতিতে দেয়া যাবে।
জানা গেছে, সোমবার স্বাস্থ্য মন্ত্রনালয় বরিশাল শেবাচিম হাসপাতালে করোনা পরীক্ষার পিসিআর মেশিন পাঠিয়েছে। মঙ্গলবার আইইডিসিআর থেকে বিশেষজ্ঞ দল এসে মেশিনটি মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে স্থাপন করে বিসিএল-২ লেভেল ঠিক করবে।
শেবাচিম হাসপাতাল পরিচালক ডা. মো: বাকির হোসেন জানান, মঙ্গলবার আইইডিসিআর বিশেষজ্ঞরা এসে মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে পিসিআর মেশিনটি স্থাপনের কাজ শুরু করবে। মেশিনটি স্থাপন করতে ৭ থেকে ৮ দিন সময় লাগতে পারে। এরপর বিসিএল-২ লেভেল ঠিক করে করোনা পরীক্ষার কাজ শুরু করা হবে। তিনি বলেন, মেশিনটি চালু হয়ে গেলে বরিশালের করোনা সন্দেহভাজন রোগীদের রোগ দ্রæত সনাক্তকরা সম্ভব হবে। হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা সন্দেহে ৫জন চিকিৎসাধীন আছেন বলে পরিচালক জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *