খাটের ওপর মা-মেয়ের লাশ, আড়ায় ঝুলছে গৃহস্বামী

Spread the love

নাগরিক ডেস্ক : গাজীপুর মহানগরের দক্ষিণ পানিশাইল এলাকার একটি বাড়ির একই ঘর থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোসাহিদ (২৮), তার স্ত্রী হোসনেয়ারা (২২) ও মেয়ে মোহিনী (২ মাস)।

গাজীপুর মহানগরের সহকারী পুলিশ কমিশনার আহসানুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘরের মধ্যে খাটের ওপর মা ও মেয়ের লাশ পড়েছিল। আর মোসাহিদের লাশ ঘরের আঁড়ার সঙ্গে ঝুলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন মোসাহিদ।

স্থানীয়রা জানায়, মোসাহিদ ঢাকায় রিকশা চালিয়ে জীবন চালাতেন। ১০-১২ আগে গাজীপুরে আসেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *