নগরীর অর্ধশত দুস্থ নারীকে খাদ্য সহায়তা প্রদান

Spread the love

নাগরিক রিপোর্ট: মরণঘাতী করোনায় আক্রান্তের আশংকায় দিশেহারা হতদরিদ্র মানুষের পাশে দাড়ালেন বরিশালের এক নারী নেত্রী। মঙ্গলবার নগরীর ২১ নং ওয়ার্ডের মুসলিম গোরস্থান রোডে অর্ধশত দুস্থ নারীকে নিজেম্ব উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তায় প্রদান করা হয়। সকাল সাড়ে ১০টায় বরিশাল জেলা(দক্ষিন) মহিলা দলের সভাপতি ফরহানা তিথি এ সহায়তা প্রদান করেন।
এসময় প্রতিজন দুস্থ নারীকে পাঁচ কেজি চাল, এক কেজি মুশুর ডাল, দুই কেজি আলু, এক পিচ ডেটল সাবান প্রদান করা হয়। এসময় জেলা মহিলা দলের সহ সভাপতি এড: সুফিয়া বেগম, সহ সম্পাদক হোসনে আরা, সাংগঠনিক সম্পাদক জয়নব বেগম রুমানা রশিদ রিয়া উপস্থিত ছিলেন।
এপ্রসঙ্গে মহিলা দল নেত্রী ফরহানা তিথি বলেন, তিনি নিজ উদ্যোগে হতদরিদ্র ৫০জন নারীকে খাদ্য সহায়তা করেছেন। এসব নারী বাসা-বাড়িতে কাজ করে জীবিকা অর্জন করেন। কিন্তু এখন অনেক বাসায়ই কাজের লোক রাখা বন্ধ করে দেয়া হয়েছে। অসহায় এই নারীদের তাই কিছুটা সহায়তা করেছেন মাত্র। তিনি বলেন, প্রকাশ্যে সড়কে সহায়তা দিতে দেয়া হচ্ছে না। তাই অনেকটা আড়ালে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *