গৃহবধুকে ইভটিজিং, বখাটে কারাগারে

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের আগৈলঝাড়ায় গৃহবধুকে ইভটিজিং এর অভিযোগে জসীম হাওলাদার(২৬) নামের এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত জসিমকে শুক্রবারা কারাগারে প্রেরন করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি মো: আফজাল হোসেন জানান, উপজেলার ফুল্লশ্রী এলকার এক বিবাহিত নারীকে ইভটিজিং করে আসছিলো রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের জলিল হাওলাদারের ছেলে জসিম হাওলাদার
ইভটিজিং এর ঘটনায় ওই নারীর পরিবার থেকে বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত জসীমকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জসীমকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *