নাগরিক রিপোর্ট: প্রানঘাতী করনোর প্রভাবে যারা অনাহারে, অর্ধহারে আছেন তারা ফোন দিলেই বাড়ি বাড়ি পৌছে যাবে খাবার। বরিশালে শুক্রবার এমনটা ঘোষনা দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক এমপি। তার পক্ষ থেকে জুম্মার নামাজের বয়ানে মুসল্লীদের এমন তথ্য জানিয়েছেন মসজিদের ইমামগন। প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হাদিস মীর এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন।
শুক্রবার নগরীর জামে কসাই মসজিদের ইমাম আ: মান্নান বয়ানে মুসল্লীদের বলেন, বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক ঘোষনা দিয়েছেন করনোর প্রভাবে যারা অনাহারে, অর্ধহারে জীবনযাপন করছেন তারা মোবাইলে ফোন (০১৭১২৯৫৫৩৬৭ ও ০১৫৫২৬৫৫০৩৩) দিলেই যাচাইবাছাই সাপেক্ষে খাদ্যদ্রব্য পৌছে যাবে। ৪ এপ্রিল শনিবার থেকে ১১ এপ্রিল পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ সহায়তা অব্যাহত থাকবে।
ব্যক্তিগত কর্মকর্তা হাদিস মীর বলেন, খাদ্য সহায়তা পেতে যাতে প্রকৃত অসহায় মানুষ বঞ্চিত না হন এবং অনিয়ম না হয় সে লক্ষ্যে প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক এমন উদ্যোগ নিয়েছেন। মসজিদের বয়ানে অবহতি করার পাশাপাশি এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশ করা হয়েছে।
এব্যপারে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক এমপি বলেন, করোনা ভাইরাস থেকে দেশের জনগনকে নিরাপদে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের উদ্যোগ নিয়েছেন। তার নির্দেশই অসহয়, দুস্থের কাছে খাবার পৌছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, কেউ অনাহারে থাকবে না। বরিশালের মানুষের জীবনমান রক্ষায় সব ধরনের উদ্যোগ নেয়া হবে।
২০২০-০৪-০৩
