করোনা সন্দেহ: শেবাচিম হাসপাতলে আরও ৮ রোগী

Spread the love

নাগরিক রিপোর্ট: করোনা আক্রান্ত সন্দেহে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে আরও ৮ জন রোগী ভর্তি করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৯ টার মধ্যে এসব রোগীদের বিভাগের বিভিন্ন হাসপাতাল থেকে শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয় বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্র জানায়, এদের মধ্যে বরগুনা থেকে ১ জন, পটুয়াখালী থেকে ১ জন, ভোলা থেকে ১ জন, বরিশাল সদরের দুজন, মেহেন্দীগঞ্জ উপজেলা থেকে ১ জন এবং ঝালকাঠির দুজন রয়েছেন। ভর্তি হওয়া এসব রোগীদের মধ্যে ১৩ থেকে ১৮ বছর বয়সের কয়েকজন রয়েছে। এসব রোগীদের জ্বর, সর্দি ও কাশি পেটে অসুখের মতো উপসর্গ রয়েছে।
শেবাচিম হাসপাতারের পরিচালক মো. বাকির হোসেন রোববার বলেন, বিভিন্ন জেলা থেকে যেসব রোগীকে এখানে পাঠানো হয়েছে তাদের মধ্যে তেমন গুরুতর কোনো লক্ষন নেই। আমরা কেবল গুরুতর শ্বাসকষ্ট আছে এমন রোগীদের শেবাচিম হাসপাতালে পাঠানেরা জন্য অনুরোধ করেছি। বাকিদের জেলা হাসপাতালে রেখে চিকিৎসা দিতে বলা হয়েছে। কিন্ত সামান্য লক্ষন থাকা রোগীদেরও শেবাচিমতে পাঠিয়ে রোগী ও স্বজনদের ভীতিকর অবস্থার মধ্যে ঠেলে দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *