শেবাচিম হাসপাতালে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব চালু

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষার পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাব চালু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় পরীক্ষামূলকভাবে ১ জন সন্দেহভাজন করোনা রোগীর নমুনা পরীক্ষার মাধ্যমে পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।
তার আগে সকাল ১১ টায় মেডিকেল কলেজের দ্বিতীয় তলায় মাইক্রোবায়োলজি বিভাগে দোয়া-মোনাজাত করে পিসিআর ল্যাব শুরুর কার্যক্রমের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরে পানিসম্পদ প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, এ ল্যাবে টেকনোলজিষ্টদের প্রশিক্ষন ও করোনাভাইরাস পরীক্ষা কার্যক্রম একইসঙ্গে শুরু হয়েছে। আপাতত ধীর গতিতে পরীক্ষা শুরু হলেও পরবর্তীতে টেকনোলজিস্টরা দক্ষ হলে প্রতিদিন ৯৪ জন রোগীর নমূনা পরীক্ষা করা যাবে।
তিনি বলেন, চিকিৎসক ও টেকনিশিয়ানদের প্রশিক্ষনের জন্য ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ মেডিকেল টেকনোলজিষ্টগন শের-ই বাংলা মেডিকেল কলেজের টেকনোলজিস্টদের করোনাভাইরানের নমুনা পরীক্ষার বিষয়ে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষন দিচ্ছে। বরিশালে করোনা ল্যাব চালু হওয়ায় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রীকে ধন্যবাদ জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। তবে এই ল্যাবে যাতে দির্ঘমেয়াদে করোনা পরীক্ষা করার প্রয়োজন না হয় সবার কাছে সেই দোয়া কামনা করেন তিনি।
মেডিকেল কলেজের অধক্ষ অধ্যাপক ডা. অসীত ভ‚ষন দাস বলেন, সার্বিক পরিস্থিতিতে গতকাল থেকে সল্প পরিসরে সন্দেহভাজন রোগীদের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। একই সঙ্গে বরিশালের টেকনোলিজিস্টদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন চলছে।
শেবাচিম হাসপাতাল সুত্রে জানা গেছে, বরিশালের পিসিআর ল্যাবে ৩জন চিকিৎসক এবং ৫জন মেডিকেল টেকনোলজিস্ট রয়েছেন। এদেরকে ঢাকা থেকে আসা বিশেষজ্ঞরা করোনা পরীক্ষা বিষয়ে প্রশিক্ষন দিচ্ছেন। এক সপ্তাহ প্রশিক্ষন শেষে ঢাকা থেকে আসা বিশেষজ্ঞরা চলে যাবেন বলে জানান মেডিকেল কলেজ অধ্যক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *