`কাউকে খাদ্য সংকটে পড়তে দেয়া হবেনা’

Spread the love

নাগরিক রিপোর্টার: পাণিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, প্রতিকুল অবস্থার মধ্যেও আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সকলের সমন্বয়ে চলমান দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার প্রাণপন চেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার সংক্রামন মোকাবেলায় জনগনের সঙ্গে আছেন। করোনার প্রভাবে শ্রমজীবি এবং কর্মহীন মানুষদের দূর্ভোগ লাঘবে প্রয়োজনীয় উদ্যেগ নেয়া হয়েছে। কাউকে খাদ্য সংকটে পড়তে দেয়া হবেনা। বুধবর বরিশাল নগরীর ১৭ নম্বর ওয়ার্ডে অসহায় মানুষদের মধ্যে খাদ্য সহায়তা দেয়ার সময় প্রতিমন্ত্রী উপরোক্ত কথা বলেন। বুধবার দুপুরে তিনি নগরীর সদর রোডে কর্মহীন অসহায় মানুষের হাতে খাদ্যসমাগ্রী তুলে দেন।
এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, এপ্রিল মাস করোনা বিস্তারের জন্য ঝূঁঁকির মাস। এ মাসটিতে প্রত্যেককে ঘরে থাকা নিশ্চিত করার জন্য সরকার নিম্নআয়ের এবং কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। তারপরও অনেকে অনাকাঙ্খিতভাবে অপ্রয়োজনে ঘরের বাইরে বের হচ্ছেন।
সবাইকে ঘরে থাকা নিশ্চিত করতে না পাড়লে সবার জীবন ঝূঁকিতে পড়তে পারে। তাই সবাইকে ঘরে থাকার জন্য তিনি বিনীত আহবান জানান। এছাড়াও প্রতিমন্ত্রীর পক্ষে গতকাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৬শ মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *