নাগরিক রিপোর্ট: বরিশাল নগরীর কাশিপুর মৎস্য বাজারে অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার প্রায় ২৫ মন জাটকা উদ্ধার করা হয়েছে। সকালে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ ওই বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান এ জাটকা উদ্ধার করে।
বরিশাল জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা(ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর মৎস্য বাজারে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে প্রায় ২৫ মন জাটাকা উদ্ধার করা হলেও এর সাথে জড়িতরা সটকে পড়ে।
পরে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও দুস্তদের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা বিমল।
২০২০-০৪-০৯
