নাগরিক রিপোর্ট: বরিশালের উজিরপুরের সোনারবাংলা নামক এলাকায় এক ভবঘুরে পাগলী পুত্র সন্তান জন্ম দিয়েছে। রোববার সকালে সড়কের পাশেই সন্তান প্রসাব করে সে। ফুটফুটে সুন্দর হওয়ায় সন্তানটি দত্তক নিতে একাধিকজন সেখানে জড়ো হন। পাগলী তার সন্তানটি কাউকে না দিয়ে নিজে আগলে রেখেছে। তবে ওই সন্তানটির বাবার পরিচয় মেলেনি এখনও।
স্থানীয়রা জানিয়েছেন, পাগলী দীর্ঘদিন ধরে উপজেলার সোনারবাংলা বাজার ও ঢাকাÑবরিশাল মহাসড়কের আশপাশ এলাকার দোকানঘরের সামনে রাত্রিযাপন করতো। অজ্ঞাত ব্যক্তির লালসার শিকার হয়ে পাগলী গর্ভবতী হয়।
উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান জানান, মা ও নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শওকত হোসেন জানিয়েছেন মা ও শিশু তাদের তত্বাবোধানে রয়েছে। তারা সুস্থ্য আছে।
২০২০-০৪-১২
