নাগরিক রিপোর্ট: বরিশালে ব্যতিক্রমী ‘মানবতার বাজার’ চালু করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। রোববার বেলা ১১টায় নগরীর ফকিরবাড়ি রোডস্থ বাসদ কার্যালয় সংলগ্ন মাতৃছায়া স্কুল মাঠে ‘মানবতার বাজার’ উদ্বোধন করা হয়।
জেলা বাসদের আহŸায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন বলেন, একটা পরিবারের নিত্যপণের্য প্রায় সবকিছু বিক্রি করা হবে মানবতার বাজারে। রোববার প্রথমদিন চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, ডিম, টমাটো, মিষ্টি কুমড়া, ঢ়েড়শ, পুঁইশাক, শিশুদের জন্য চকলেট, আচার, চানাচুর, মাস্ক, জরুরী ঔষধ ইত্যাদি তোলা হয়েছে। প্রতিদিনই নতুন নতুন পণ্যযুক্ত হবে সেখানে।
প্রকৌশলী রুমন বলেন, আর্থিক সামর্থ্য এবং পরিবারের সদস্য সংখ্যা বিচার করে আমরা প্রত্যেই পরিবারকে একটি রেশন বই প্রদান করা হয়। ওই পরিবারগুলো বিনামূল্যে প্রায় ৬/৭ শ টাকার বাজার করতে পারবেন মানবতার বাজার থেকে। প্রতিদিন অন্তত দুইশ পরিবারকে এ সহায়তা দেয়া হবে।
বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, মানবতার বাজার কর্মসূচীর মাধ্যমে তিনহাজার পরিবারকে খাদ্যসহায়তা দেয়ার লক্ষ রয়েছে। প্রতিদিন বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এ বাজার খোলা থাকবে।
উল্লেখ্য, চলমান করোনাভাইরাস সংকট শুরু হওয়ার পর বরিশালে বাসদ একের পর এক ব্যতিক্রমি কর্মসূচী নিয়ে আসছে। এর আগে বিভিন্ন বাসাবাড়ি থেকে মুষ্ঠিচাল সংগ্রহ করে হতদরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়। ১০টি ইজিবাইক অ্যম্বুলেন্স হিসাবে ব্যবহার করে জরুরী রোগীদের ফ্রি সেবা দেয়া হচ্ছে।
২০২০-০৪-১২
