বরিশালে এই প্রথম দুই বৃদ্ধের করোনা সনাক্ত

Spread the love

নাগরিক রিপোর্ট: অবশেষে বরিশালে মরণঘাতী করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেলে। জেলার মেহেন্দীগঞ্জের কাজীর হাটের আব্দুর রব মুন্সি (৬০) এবং বাকেরগঞ্জ উপজেলার ডিঙ্গারহাট এলাকার বজলুর রহমান (৬৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। রোববার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পিসিআর ল্যাবে ওই ২জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। হাসপাতালের পরিচালক ডা: মো: বাকির হোসেন বিকেলে এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন।
তিনি বলেন, বৃদ্ধ বজলুর রহমান বাকেরগঞ্জের জনতাব্যাংকের নিরাপত্তা প্রহরী। অপর বৃদ্ধ সংশ্লিস্ট এলাকার শ্রমজীবী। ৩/৪দিন পূর্বে তারা শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিল। গত ১১ এপ্রিল ২জনের নমুনা সংগ্রহ করা হয়। রোববার এর প্রতিবেদনে পজেটিভ ধরা পড়ে।
এদিকে এই প্রথম বরিশালে করোনা আক্রান্ত রোগী পাওয়ার খবর ছড়িয়ে পড়ায় গোটা জেলায় আতংক ছড়িয়ে পড়েছে। বিকেল গড়াতেই নগরীর সড়কগুলো ফাঁকা দেখা গেছে। পুলিশ রাত নামতেই অলিগলিতেও কঠোর অবস্থান নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *