ত্রাণের দাবীতে রাস্তায় নগরীর নিম্ন আয়ের মানুষ

Spread the love

নাগরিক রিপোর্ট: প্রানঘাতী করোনায় খাদ্যের অভাবে বরিশাল নগরীতে নিম্ন আয়ের মানুষ রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। বুধবার নগরীর ১নং ওয়ার্ডে ত্রাণের দাবিতে নিম্ন আয়ের ৫ শতাধিক মানুষ ঘর থেকে রাস্তায় বেড়িয়ে এসে অবস্থান নেয়। এসময় সেখানে অবস্থানরত নারী ও পুরুষ সিটিকরপোরেশনের ত্রান না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। প্রায় দেড় ঘন্টা কাউনিয়া বিসিক সড়কে তারা অবস্থান নিলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জরুরী খাদ্য সরবরাহের আশ^াস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
ভুক্তভোগীরা জানান, কাজ না থাকায় ঘরে ঘরে অর্থের অভাব দেখা দিয়েছে চরমে। স্থানীয় কাউন্সিলর আমির হোসেন বিশ্বাস ত্রানের স্লিপ দেয়ার নামে নিজের লোকদের ত্রাণ দিচ্ছে। এ কারনে পরিবার-পরিজন নিয়ে অসহায় জীবন-যাপন করছেন তারা। তারা দাবী জানিয়েছেন, প্রশাসনের মাধমে ত্রাণের ব্যবস্থা না করা হলে সাধারন মানুষ বঞ্চিত হবেন।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসি আজিমুল করিম সাংবাদিকদের জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ করে ত্রাণের ব্যবস্থা করা হবে এমন আশ^াস দেয়ার পর তারা নিজ বাড়িতে চলে যায়।
নগরীর ১নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বিশ্বিস সাংবাদিকদের জানান, ওই এলাকায় সিটি করপোরেশনের পক্ষ থেকে ইতিমধ্যে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। কিন্তু ১নং ওয়ার্ডে নিম্ন আয়ের মানুষ বেশি। নতুন করে তালিকা করে ত্রাণের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *