নাগরিক রিপোর্ট: বরিশাল সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডের পশ্চিম কাউনিয়ায় ত্রাণের দাবীতে বরিশাল-লাকুটিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করে নিম্ন আয়ের মানুষ। রবিবার দেড় ঘন্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচী পালন করেন স্থানীয় শতশত মানুষ। পরে কাউনিয়া থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ভ‚ক্তভোগীরা জানান, প্রায় এক মাস তাদের ঘরে খাবার নেই। অথচ সরকারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে সাহায্য সহযোগিতা পেলেও তারা কোনো প্রকার সহায়তা পাচ্ছেন না। স্থানীয় জনপ্রতিনিধরা তথ্য উপাত্ত নিলেও ত্রানের দেখা মিলছে না। তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বিশ^াস তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করছেন না। এসময় ১ নং ওয়ার্ডের বাসিন্দারা প্রশাসনের মাধমে ত্রাণের ব্যবস্থার দাবী জানান। প্রসঙ্গত, গত বুধবারও এ এলাকায় ত্রানের দাবীতে বিক্ষোভ হয। ওই সময়ে ১ নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বিশ^াস বলেছিলেন, তার এলাকায় জনসংখ্যা বেশি। ত্রানের ব্যবস্থা হলেই দরিদ্রদের মাঝে বিতরন করা হবে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসি অপারেশন হিরন্ময় সরকার জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ করে ত্রাণের ব্যবস্থা করার আশ্বাস দেয়া হলে আন্দোলনরতরা ঘরে ফিরে যায়।
২০২০-০৪-১৯
