নাগরিক রিপোর্ট: বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনার উপসর্গ নিয়ে রোববার ১০ ঘন্টার ব্যবধানে দুজন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের ওয়ার্ড মাষ্টার আবুল কালাম আজাদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
রোববার বিকাল সাড়ে ৫টার দিকে মারা যান লিটন (২৫) নামক এক যুবক। মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা এ যুবক পেশায় জেলে। জ্বর-সর্দি-কাশীর তথ্য গোপন করে লিটন গত শুক্রবার রাত ৯টায় শেবাচিম হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি হন। বিষয়টি প্রকাশ পেলে ওই রাতেই তাকে করোনা ইউনিটের আইশোলেসনে পাঠানো হয়েছিল। তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হলেও এ পর্যন্ত তার রিপোর্ট পাওয়া যায়নি।
এর আগে রোববার সকাল ১০টার দিকে করোনা ওয়ার্ডে মারা যান জাহাঙ্গীর হোসেন (৮০) নামক আরেক রোগী। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা। শনিবার রাত পৌনে ১০টার দিকে জাহাঙ্গীর হোসেনকে শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। তার শরীরের নমুনা সংগ্রহ করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
২০২০-০৪-১৯
