লকডাউনে মাদক বিক্রি: বরিশালে মাদকদ্রব্য অধিদপ্তরে ২৫ কর্মকর্তা-কর্মচারী বদলী

Spread the love

নাগরিক রিপোর্ট: করানোয় লকডাউন বলবত থাকা সত্তে¡ও বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে জনসমাগম সৃস্টি করে মাদক বিক্রির অভিযোগে অতিরিক্ত পরিচালকসহ ২৫ কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলী করা হয়েছে। শনিবার জনসমাগম সৃস্টির এ ঘটনার ভিডিও গনমাধ্যমকর্মীরা ধারনকালে একটি টিভি চ্যানেলের ক্যামেরাপার্সনকে নির্মমভাবে প্রহার করে ও ক্যামেরা ভাংচুর করে। ওই ঘটনার ২৪ ঘন্টার মধ্যে রোববার বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে অতিরিক্ত পরিচালক হাফিজুর রহমানসহ অধিদপ্তরটির সকল কর্মকর্তা-কর্মচারীকে একযোগে সরিয়ে দেয়া হল।
শনিবার ওই ঘটনায় জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্টে ঘটনাস্থল থেকে বিপুল পরিমান মদ জব্দ করে। এ ঘটনায় তোলপাড় ঘটে বরিশালে। এখবর জানাজানি হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মহাপরিচালক এর বিষয়টি নজরে আসে। এরই জের ধরে রোববার সর্বপ্রথম বরিশাল মাদকদ্রব্য নিন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক হাফিজুর রহমানকে বদলী করা হয়। পরে একে একের বাকি ২৩জনকে বদলীর আদেশ জারি করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে উপ পরিচালক(প্রশাসন) মোহাম্মদ মামুন স্বাক্ষরিত এক পত্রে জেলার ২৪ জন কর্মকর্তা কর্মচারীকে এক যোগে বদলী করা হয়। এদের মধ্যে ২জন পরিদর্শক, ৪জন উপ পরিদর্শক, ৪জন সহকারী পরিদর্শক, ১ জন উপ সহকারী পরিদর্শক, ৬জন সিপাহী, ১জন হিসাবরক্ষক, ২জন গাড়ি চালক, ২জন অফিস সহকারী, ১জন অফিস সহায়ক ও ১জন ওয়ার্লেস অপারেটর রয়েছেন। বদলীকৃতদের আগামী ২৬ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *