বরিশাল মেডিকেলের করোনা ইউনিটে এক রোগীর মৃত্যু

Spread the love


নাগরকি রিপোর্ট : বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রাশেদুল আলম (৫৮) নামক এক রোগীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধায় তার মৃত্যু ঘটে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা নিশ্চিত হতে শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে।
হাসপাতাল সুত্রে জানা গেছে, মৃত রাশেদুল আলম ভোলার দৌলতখান উপজেলার কলাকোপা গ্রামের বাসিন্দা। হৃদরোগের কথা বলে গত রোববার সকাল ১০টায় তিনি শেবাচিম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি হন। তার পরীক্ষা-নীরিক্ষায় হৃদরোগ পাওয়া যায়নি। করোনার উপসর্গ থাকায় ওইদিন বেলা আড়াইটার দিকে তাকে হাসপাতালের করোনা ইউনিটে প্রেরন করা হয়েছিল। সেখানে আইসোলেশনে থাকাবস্থায় সোমবার সন্ধায় তার মৃত্যু ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *